প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন অর্শদীপ সিং!

বিনোদন ডেস্ক

বিনোদন

যদিওভারতীয়ক্রিকেটারদের সঙ্গে তারকাদের প্রেম নতুন কিছু নয়। বলিউডের অনেক তারকারাই ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। কিছু সম্পর্ক বিয়ে পর্যন্ত গিয়েছে

2026-07-28T17:32:31+00:00
2026-07-28T17:32:31+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিনোদন
প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন অর্শদীপ সিং!
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
যদিও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তারকাদের প্রেম নতুন কিছু নয়। বলিউডের অনেক তারকারাই ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। কিছু সম্পর্ক বিয়ে পর্যন্ত গিয়েছে আর কিছু সম্পর্ক ভেঙে গিয়েছে। এবার দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিং প্রকাশ্যে আনলেন নিজের প্রেমের সম্পর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি-ভিডিও ও বিভিন্ন জল্পনার জেরে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

অভিনেত্রী ও মডেল সামরিন কৌরের সঙ্গে ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) অর্শদীপ সিং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সামরিন কৌরের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন,  ‘মাই পারসন’, সঙ্গে ছিল একটি লাল হৃদয় ও টেডি বিয়ারের ইমোজি। একই পোস্ট নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন সামরিন, যা কার্যত তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণাই হিসেবে দেখছেন ভক্তরা।

পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই ২৭ লাখের বেশি লাইক এবং ১৯ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। মন্তব্যের ঘরে শুভেচ্ছার পাশাপাশি ছিল নানা মজার প্রতিক্রিয়াও। একজন লিখেছেন, পাজি, কত সোমবারের ব্রত রেখেছিলেন? আরেকজন ক্রিকেটীয় ভাষায় মন্তব্য করেন, ভাই, একেবারে পারফেক্ট লেন্থে বল করেছেন।

আইপিএল থেকেই শুরু হয়েছিল গুঞ্জন: অর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় চলতি বছরের আইপিএল চলাকালে। হিমাচল প্রদেশের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে তাঁদের হাত ধরে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর বিভিন্ন স্টেডিয়ামে সামরিনকে অর্শদীপের খেলা দেখতে উপস্থিত থাকতে দেখা যায় বলেও দাবি করা হয়।

এর আগে অর্শদীপের একটি স্ন্যাপচ্যাট পোস্টও আলোচনার জন্ম দিয়েছিল। সেখানে রহস্যময় এক নারীর হাত ধরে থাকা একটি ছবি প্রকাশের পর নেটিজেনরা ছবির ট্যাটু ও নখের নকশার সঙ্গে সামরিনের ইনস্টাগ্রামের ছবির মিল খুঁজে পান। যদিও সে সময় দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

কে এই সামরিন কৌর?

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সামরিন কৌর ২০১৮ সালে মিস জম্মু অ্যান্ড কাশ্মীর খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন। পরে পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ে তোলেন।

তিনি কবির খানের ক্রিকেটভিত্তিক চলচ্চিত্র ‘৮৩’, আইনি থ্রিলার ‘নেইল পলিশ’ এবং পাঞ্জাবি সিনেমা ‘সরদারজি ২’-এ অভিনয় করেছেন। এছাড়া বাদশাহ, গুরু রনধাওয়া, মনিন্দর বুট্টার ও জুবিন নটিয়ালের একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।

অন্যদিকে অর্শদীপ সিং বর্তমানে ভারতীয় জাতীয় দল ও আইপিএলে পাঞ্জাব কিংসের অন্যতম নির্ভরযোগ্য পেসার। ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই বাঁহাতি ফাস্ট বোলার। দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ করে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন অর্শদীপ ও সামরিন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: