যেখানে ক্রিকেটার সাকিবকে পেছনে ফেললেন পরীমনি

ভোরের ডাক ডেস্ক

বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় তারকাদের মধ্যে দীর্ঘদিন শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক অনুসারীর সংখ্যার দিক দিয়েও বহু আগে থেকেই তিনি

2026-07-28T16:56:44+00:00
2026-07-28T16:56:44+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিনোদন
যেখানে ক্রিকেটার সাকিবকে পেছনে ফেললেন পরীমনি
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের জনপ্রিয় তারকাদের মধ্যে দীর্ঘদিন শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক অনুসারীর সংখ্যার দিক দিয়েও বহু আগে থেকেই তিনি সবার ওপরে। তবে এবার সেই অবস্থান দখল করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বর্তমানে তার ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি, যেখানে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যার বিচারে এখন দেশের সবচেয়ে এগিয়ে থাকা তারকা পরীমনি।

তবে অভিনয়জীবনের দিকে তাকালে ভিন্ন চিত্র দেখা যায়। প্রায় ১২ বছরের ক্যারিয়ারে পরীমনির অভিনীত দুই ডজনের কাছাকাছি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর কোনোটিই বড় বাণিজ্যিক সাফল্যের তালিকায় স্থান পায়নি। বরং ব্যক্তিজীবন, সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং নানা আলোচিত ঘটনার কারণে তিনি নিয়মিত আলোচনায় থেকেছেন।

চলচ্চিত্র–সংশ্লিষ্টদের মতে, পরীমনির জনপ্রিয়তার অন্যতম কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধারাবাহিক সক্রিয়তা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, ভ্রমণ, সন্তানদের বেড়ে ওঠা, ফটোশুট এবং নতুন কাজের আপডেট নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ফলে ভক্তদের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সংযোগ তৈরি হয়েছে।

এর সাম্প্রতিক উদাহরণও মিলেছে তার ফেসবুক পোস্টে। রোববার কন্যাসন্তানের খুনসুটির একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘সাজুনি বুড়ি দেখেন’, সঙ্গে ছিল একটি ভালোবাসার ইমোজি। মাত্র ২২ ঘণ্টায় ভিডিওটি প্রায় ১৫ লাখবার দেখা হয়, এতে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ২ হাজার মন্তব্য জমা পড়ে। এর আগের দিন ‘সানসাইশন’ ক্যাপশনে শেয়ার করা একটি সাধারণ ছবিতেও ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।

ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষে ওঠার প্রসঙ্গে সোমবার (২৭ জুলাই) দুপুরে পরীমনি বলেন, নিজের জীবনের ছোট ছোট মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাস্তব জীবনে যেমন, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেকে ঠিক তেমনভাবেই তুলে ধরার চেষ্টা করেন। তার বিশ্বাস, এই আন্তরিকতার কারণেই মানুষ তাকে এতটা আপন মনে করেন। অনুসারীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সমর্থনই তার সবচেয়ে বড় অর্জন এবং ভবিষ্যতেও সবার ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান।

ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বিতা অবশ্য নতুন নয়। প্রায় তিন বছর আগে প্রথমবার তাদের অনুসারীর সংখ্যা কাছাকাছি পৌঁছায়। এরপর ২০২৩ সালের আগস্টে আবার এগিয়ে যান সাকিব। পরে দুজনই ১ কোটি ৬০ লাখ অনুসারীর মাইলফলক স্পর্শ করেন। এবার সেই ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান নিজের দখলে নিলেন পরীমনি।

ক্রিকেটে সাকিব আল হাসানের সাফল্য বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়। অন্যদিকে চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকা, ব্যক্তিগত জীবনের নানা দিক অনুসারীদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ বজায় রাখার কারণেই ফেসবুক জনপ্রিয়তায় এখন সবার ওপরে উঠে এসেছেন পরীমনি।


  বিষয়:   পরীমনি  সাকিব আল হাসান  ফেসবুক অনুসারী  পরীমনির ফেসবুক  সাকিব আল হাসান ফেসবুক 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: