এবার নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

খেলা

বাংলাদেশ জাতীয় দলে সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে

2026-07-27T20:46:58+00:00
2026-07-27T20:46:58+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা
এবার নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় দলে সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন।

এরই মধ্যে নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন ৩৮ বছর বয়সী সাকিব। তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পোখারা অ্যাভেঞ্জার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’

সাকিবকে স্বাগত জানাতে বিশেষ একটি ভিডিওও প্রকাশ করেছে দলটি। সেখানে পাহাড়ের চূড়ায় সিংহাসনে বসা সাকিবকে দেখানো হয়েছে। সিংহাসনের চারপাশে ঘুরে অবস্থান নিতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারকেও।

২০২৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় নেপাল প্রিমিয়ার লিগ। উদ্বোধনী আসরে শিরোপা জেতে জনকপুর বোল্টস। আর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয় লুম্বিনি লায়নস।

এদিকে চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। তবে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। দুই ইনিংসে করেছেন মাত্র ১০ রান।


  বিষয়:   সাকিব আল হাসান  নেপাল প্রিমিয়ার লিগ  পোখারা অ্যাভেঞ্জার্স  এনপিএল  জাফনা কিংস 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: