হলিউডে পা রাখছেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়া পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র

2026-07-27T19:26:41+00:00
2026-07-27T19:26:41+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খেলা
হলিউডে পা রাখছেন রোনালদো!
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম 
প্রতীকী ছবি
ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়া পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য টিভি ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’ এ তিনি থাকছেন কার্যনির্বাহী প্রযোজক হিসেবে। পাশাপাশি বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। সিরিজটিতে রোনালদোর সঙ্গে দেখা যাবে ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরিকেও।

আধুনিক ফুটবল দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’। তবে এটি কোনো বাস্তব ফুটবলারের জীবনী নয়। গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক প্রভাবশালী ফুটবল এজেন্ট, যার চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়া সিরিজটিতে থাকছেন ব্রিটিশ র্যাপার ডেভ ও অভিনেত্রী কার্লোটা বানাত।

উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির দ্য হাইভ স্টেডিয়ামে ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে। নির্মাতাদের লক্ষ্য, হালকা কমেডির বদলে আধুনিক ফুটবল ব্যবসা, খেলোয়াড়, এজেন্ট, ট্রান্সফার বাজার এবং ক্লাবগুলোর অন্দরমহলের বাস্তব নাটকীয়তা তুলে ধরা।

নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বসিত রোনালদো বলেন, এটি আমার জীবনের নতুন একটি অধ্যায়। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। আশা করি দর্শকরা এই কাজটি উপভোগ করবেন।

সিরিজটির সহ-প্রযোজক হিসেবে রয়েছে হলিউড পরিচালক ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত MARV Studios, যারা ‘কিংসম্যান’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছে। রোনালদো ও থিয়েরি অঁরির উপস্থিতির কারণে সিরিজটির সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: