অস্ট্রেলিয়া ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত

2026-07-26T20:33:47+00:00
2026-07-26T20:33:47+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
খেলা
অস্ট্রেলিয়া ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম 
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও পেসার শরিফুল ইসলাম। এছাড়া নাহিদ রানাও দলে নেই। তবে দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক। আর প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

রোববার ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং বিভাগে রয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম। অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ, আর স্পিন আক্রমণে তার সঙ্গে দায়িত্ব ভাগ করবেন তাইজুল ইসলাম।

পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং নতুন মুখ মুশফিক হাসান। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন অমিত হাসান।

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

মূল সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের উদ্দেশ্যে আগামী ৩১ জুলাই দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: