প্রথম রাউন্ড ছাড়াই এশিয়ান গেমসের মূলপর্বে খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬

2026-07-24T17:58:53+00:00
2026-07-24T17:58:53+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
খেলা
প্রথম রাউন্ড ছাড়াই এশিয়ান গেমসের মূলপর্বে খেলবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম রাউন্ড না খেলেই মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষ ক্রিকেটে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে।

অন্যদিকে, বাকি ছয়টি দলকে মূলপর্বে উঠতে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল নকআউট পর্বে জায়গা করে নেবে। এরপর তারা কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা পাওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এদিকে, নারী ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল। ফলে মেয়েদের ইভেন্টে শুরু থেকেই কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। নারী ক্রিকেটের খেলা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

নারী বিভাগের সূচি অনুযায়ী, ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশ মুখোমুখি হবে চীনের। এছাড়া শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার সঙ্গে এবং পাকিস্তানের প্রতিপক্ষ হবে থাইল্যান্ড।


  বিষয়:   এশিয়ান গেমস ২০২৬  বাংলাদেশ ক্রিকেট দল  নাগোয়া এশিয়ান গেমস  আইসিসি র‌্যাঙ্কিং 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: