লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে

2026-07-27T17:23:20+00:00
2026-07-27T17:37:36+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাতীয়
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কমিটিকে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে মেনে চলা, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ দেওয়া এবং ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বিষয়টি হাসপাতালের নির্বাহী পরিচালককে জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ্-দ্বীন হাসপাতালের কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ঘটনার পর হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে কর্তৃপক্ষের আপিল এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার পুনরায় হাসপাতাল পরিচালনার অনুমতি দেয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: