ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ভুয়া ডিও (ডেমি-অফিসিয়াল) পত্র তৈরি

2026-07-27T21:26:55+00:00
2026-07-27T21:26:55+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, সতর্কতা জারি
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ভুয়া ডিও (ডেমি-অফিসিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে জমা দেওয়ার ঘটনা ঘটেছে। অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে এমন জালিয়াতির অভিযোগে সতর্কতা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত ও বিভিন্ন দপ্তরে দাখিল করা ওই ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদ সচিবালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড বা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

সংসদ সচিবালয় জানিয়েছে, বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে পত্রটির সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকেও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।


  বিষয়:   জাতীয় সংসদ  ডেপুটি স্পিকার  জাল ডিও পত্র  সংসদ সচিবালয়  সরকারি লোগো  সতর্কতা 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: