পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া ৯৩ জন শিক্ষানবিশ তালিকা দেখুন।