বিদায়টা এত দীর্ঘ হবে ভাবিনি, প্রবাস জীবন নিয়ে আবেগে ভাসলেন ডলি সায়ন্তনী

অনলাইন ডেস্ক

বিনোদন

দীর্ঘ দেড় বছর দেশের বাইরে থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী আবেগঘন এক বার্তায় জানিয়েছেন, প্রিয় মাতৃভূমি ছেড়ে যাওয়ার পর এই

2026-07-26T19:20:36+00:00
2026-07-26T19:20:36+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
বিদায়টা এত দীর্ঘ হবে ভাবিনি, প্রবাস জীবন নিয়ে আবেগে ভাসলেন ডলি সায়ন্তনী
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ দেড় বছর দেশের বাইরে থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী আবেগঘন এক বার্তায় জানিয়েছেন, প্রিয় মাতৃভূমি ছেড়ে যাওয়ার পর এই দূরত্ব এত দীর্ঘ হবে—তা কখনো কল্পনাও করেননি তিনি। মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবেই বর্তমানে বিদেশে অবস্থান করছেন এই সংগীতশিল্পী।

নিজের প্রবাসজীবনের দেড় বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডলি সায়ন্তনী লিখেছেন, ২০২৫ সালের এই দিনে প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি দিয়েছিলেন তিনি। তখন ধারণাও করেননি, বিদায়ের সময়টা এত দীর্ঘ হবে।

তিনি লিখেছেন, বাস্তবতা মানুষকে অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। তবে আল্লাহর রহমতে যেখানে আছেন, ভালো আছেন। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা এবং ভক্তদের শুভকামনাই তাকে শক্তি জোগায়।

দীর্ঘ সংগীতজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে ডলি বলেন, তিনি কখনো কারও ক্ষতি করার চেষ্টা করেননি, বরং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জীবনে অনেকের কাছ থেকে কষ্ট ও বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা হলেও আল্লাহ কখনো তাকে নিরাশ করেননি।

মেয়ের ভবিষ্যতের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ তার সন্তানের পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ। এ জন্য ভক্তদের কাছে নিজের ও মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে এই গায়িকা বলেন, কখন আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারবেন, তা জানেন না। মাঝে মাঝে দেশের জন্য মন এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। বাংলাদেশ থেকে কেউ দেখা করতে এলে মনে হয়, যেন কিছুটা দেশের গন্ধ, মাটি ও আপন মানুষকে কাছে পাওয়া যায়।

ডলি সায়ন্তনী আরও বলেন, তার মতো অসংখ্য প্রবাসী এই অনুভূতির সঙ্গে পরিচিত। দূরত্ব যতই হোক, নিজের দেশের প্রতি ভালোবাসা কখনো কমে না। তিনি বিশ্বের সব প্রবাসীর নিরাপদ ও সুন্দরভাবে প্রিয়জনদের কাছে ফিরে আসার জন্য দোয়া করেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: