ঐতিহ্যের খোঁজে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা দিক তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে

2026-07-25T18:33:07+00:00
2026-07-25T18:33:07+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
ঐতিহ্যের খোঁজে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা দিক তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে।

জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় এবারের অনুষ্ঠানের মঞ্চ। ঐতিহাসিক এই স্থানটি দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত।

অনুষ্ঠান ধারণকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় জনসমুদ্রে।

এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।

এ ছাড়া অনুষ্ঠানে তুলে ধরা হবে লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন দিক। থাকছে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন, বিদেশি পর্ব, কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।


  বিষয়:   ইত্যাদি  হানিফ সংকেত  লক্ষ্মীপুর  ফাগুন অডিও ভিশন  বাংলাদেশ টেলিভিশন  নিশাত মজুমদার 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: