যাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন শাকিব

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রথমবারের মতো প্রকাশ্যে তুলে ধরেছেন তার অপূর্ণ প্রেমের গল্প। ব্যক্তিজীবনের নানা আলোচনা থাকলেও অপু বিশ্বাস

2026-07-26T18:39:29+00:00
2026-07-26T18:39:29+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
যাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন শাকিব
বিনোদন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রথমবারের মতো প্রকাশ্যে তুলে ধরেছেন তার অপূর্ণ প্রেমের গল্প। ব্যক্তিজীবনের নানা আলোচনা থাকলেও অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাইরেও এক তরুণীকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে নানা অভিমান ও ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্কের পরিণতি হয়নি। আজও মাঝে মাঝে সেই না-পাওয়ার স্মৃতি তাকে নাড়া দেয় বলে স্বীকার করেছেন এই অভিনেতা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের প্রথম প্রেমের অজানা ও অপূর্ণ এক অধ্যায়ের কথা শেয়ার করেছেন চিত্রনায়ক শাকিব খান।

তিনি জানান, গুলশানের একটি বনেদি ও উচ্চশিক্ষিত পরিবারের ইংরেজি মাধ্যমের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কটি এতটাই গভীর ছিল যে, মনে মনে তাকেই জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলেন।

শাকিব বলেন, মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও ওকে।

প্রেম ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভালোবাসা থেকেই ছোট ছোট বিষয় নিয়ে মান-অভিমান তৈরি হয়েছিল। একসময় সেই অভিমানই সম্পর্কের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।

অভিনেতার ভাষায়, ভালোবাসা বেশি ছিল বলেই ছোট ছোট বিষয়েও রাগ করতাম। কী থেকে কী হয়ে গেল, আজও বুঝতে পারিনি। বিষয়টি আমার কাছে এখনো রহস্য।

পূর্ণিমার প্রশ্নের জবাবে শাকিব অকপটে স্বীকার করেন, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আজও তার আক্ষেপ রয়েছে। একান্ত মুহূর্তে বসে প্রায়ই ভাবেন, জীবন যেভাবে এগিয়েছে, তা তিনি কখনো কল্পনাও করেননি।

তিনি আরও জানান, এখন আর সেই তরুণীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে পুরোনো বাসার সামনে দিয়ে কখনো যাতায়াত হলে অতীতের স্মৃতি মনে পড়ে। তার বিশ্বাস, মেয়েটি জীবনে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য ছিল।

আলাপের একপর্যায়ে ভাগ্যের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, মানুষের পরিকল্পনার বাইরে কিছু বিষয় থাকে, যা শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার ইচ্ছাতেই নির্ধারিত হয়।

উল্লেখ্য, পরবর্তী সময়ে শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করলেও বর্তমানে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আর কোনো মন্তব্য করতে চান না বলে জানান।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: