বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধন

জাককানইবি সংবাদদাতা

শিক্ষা

ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

2026-07-25T18:45:53+00:00
2026-07-25T18:45:53+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিক্ষা
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধন
জাককানইবি সংবাদদাতা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশ নিচ্ছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জি. এম. মোস্তাফিজুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকে। তাদের পেশাগত দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রশিক্ষণের বিষয়গুলোও সময়োপযোগী। বিশেষ করে আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহারের মাধ্যমে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে সংবাদের অন্তর্নিহিত সত্য তুলে ধরা জরুরি। একই সঙ্গে সাংবাদিকতায় নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতার ব্যত্যয় ঘটলে তা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: