বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল

বিনোদন ডেস্ক

বিনোদন

ঝুম বৃষ্টিও থামাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টকে ঘিরে শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে তৈরি

2026-07-24T21:06:03+00:00
2026-07-24T21:06:03+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
বিনোদন
বৃষ্টি উপেক্ষা করে আতিফ আসলামের কনসার্টে দর্শকের ঢল
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম 
সংগৃহীত ছবি
ঝুম বৃষ্টিও থামাতে পারেনি সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টকে ঘিরে শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কনসার্ট শুরুর অনেক আগ থেকেই ভেন্যুর বাইরে জড়ো হন হাজারো দর্শক।

বিকেল ৩টা থেকে কনসার্টের প্রবেশদ্বার খুলে দেওয়া হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় দর্শকদের। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে, আবার অনেকে বৃষ্টিতে ভিজেই প্রিয় শিল্পীর পারফরম্যান্স উপভোগের আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন। বৃষ্টির কারণে কোথাও উচ্ছ্বাসে ভাটা পড়েনি।

কনসার্টে অংশ নিতে আসা দর্শকদের ভাষ্য, আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার সুযোগ খুব বেশি আসে না। তাই বৃষ্টি কিংবা দীর্ঘ সময় অপেক্ষা তাদের কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

পুরান ঢাকা থেকে আসা মাহি বলেন, বৃষ্টি হচ্ছে, তবুও অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আতিফ আসলামের লাইভ পারফরম্যান্স দেখার জন্য এই অপেক্ষা সার্থক হবে বলেই বিশ্বাস করি।

যাত্রাবাড়ি থেকে আসা রবিন হোসেন বলেন, দূর থেকে এসেছি। ভিজেছি, অপেক্ষা করেছি, কিন্তু প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে পারব—এটাই সবচেয়ে বড় আনন্দ।

দর্শকদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে ভেন্যুর বাইরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আয়োজকদের স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা যায়।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে, আতিফ আসলামের জনপ্রিয়তা এবং তার লাইভ পারফরম্যান্সের প্রতি সংগীতপ্রেমীদের আগ্রহ এতটুকুও কমেনি। কনসার্ট ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: