চীনা অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে মা হলেন

অনলাইন ডেস্ক

বিনোদন

চীনা জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসারে

2026-07-24T20:54:01+00:00
2026-07-24T20:54:01+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
বিনোদন
চীনা অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে মা হলেন
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
চীনা জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসারে এবার জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে চার সদস্যের পরিবারের নতুন যাত্রার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (স্থানীয় সময়) তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। একই সঙ্গে নবজাতককে স্বাগত জানিয়ে পরিচালক কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও শেয়ার করা হয়।

ছবির ক্যাপশনে তাং ওয়েই তাঁদের প্রথম সন্তান সামারের অনুভূতির কথা তুলে ধরে লেখেন, এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।

এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা গেলে গুঞ্জন আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নিজেই গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সেই সময় তাং লিখেছিলেন, তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে এবং সবাই নবজাতকের অপেক্ষায় রয়েছেন। গত মাসে এই দম্পতিকে হংকংয়ে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সন্তানের জন্ম ঘনিয়ে এসেছে বলে আলোচনা শুরু হয়।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান সামারের জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনে তাঁদের পরিবার পূর্ণতা পেল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: