ক্ষোভের মুখে সালমান খান, ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক

বিনোদন

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছেন সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। প্রথমে আন্দোলনের

2026-07-24T16:25:39+00:00
2026-07-24T16:28:27+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
বিনোদন
ক্ষোভের মুখে সালমান খান, ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৪:২৮ পিএম
সংগৃহীত ছবি
নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছেন সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। প্রথমে আন্দোলনের প্রতি সমর্থন জানালেও পরে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান অভিনেতা সালমান খান। আর সেই পোস্ট প্রকাশের পরপরই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা ও ট্রল।

গত বুধবার ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে একটি পোস্ট করেছিলেন সালমান খান। তবে বৃহস্পতিবার রাতে নতুন এক পোস্টে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে লেখেন, পড়াশোনা ও নিরাপত্তাই সবার আগে। তাই আন্দোলন ছেড়ে বাড়িতে বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। একই পোস্টে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

পোস্টে সালমান খান লেখেন, ‘পড়াশোনা এবং নিরাপত্তা—দুই ক্ষেত্রেই শিক্ষার্থীরাই আমাদের প্রথম অগ্রাধিকার। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে টুইট করেছেন। আমার বিশ্বাস, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই শিক্ষার্থীদের বলছি, অনুগ্রহ করে আপনারা নিজেদের বাড়িতে, বাবা-মায়ের কাছে ফিরে যান।’

একই পোস্টে সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও অনশন ভাঙার আহ্বান জানান সালমান। তিনি লেখেন, ‘সোনম, এবার যথেষ্ট হয়েছে। বিষয়টিকে আর টেনে নিয়ে যেয়ো না। প্রয়োজন হলে এই মনোবল অন্য কোনো দিনের জন্য তুলে রেখো। কিছু খাওদাও। চাইলে আমি বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিতে পারি।’

এই পোস্টের পর সামাজিক মাধ্যমে সালমান খানকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সালমান খানকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা হয়েছে।’ আরেকজন লেখেন, ‘ভাই, আপনার এই পোস্ট আপনার গত তিনটি ছবির চেয়েও খারাপ।’

আরেক নেটিজেন কটাক্ষ করে বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট বুঝতে হলে আগে আপনার বিয়ে করে সন্তান নেওয়া উচিত।’ অন্য একজন মন্তব্য করেন, ‘সালমান খান ভাই তার বক্তব্যও নিজের ছবির শিরোনামের মতো বদলে ফেলছেন।’

তবে সমালোচনার পাশাপাশি অনেক ভক্ত আবার সালমান খানের পক্ষেও অবস্থান নিয়েছেন। তাদের একজন লেখেন, ‘ভাই যখন বলেছেন, তখন সেটাই করতে হবে।’

এদিকে সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর ২৬ দিন ধরে চলা অনশন শেষ করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।


  বিষয়:   সালমান খান  নিট প্রশ্নপত্র ফাঁস  ছাত্র আন্দোলন  সোনম ওয়াংচুক  বলিউড  সামাজিক যোগাযোগমাধ্যম 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: