নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, হাসপাতাল তত্ত্বাবধায়ক বরখাস্ত

অনলাইন ডেস্ক

সারাদেশ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত দেওয়ার অভিযোগে বিভাগীয়

2026-07-24T20:13:10+00:00
2026-07-24T20:13:10+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, হাসপাতাল তত্ত্বাবধায়ক বরখাস্ত
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত দেওয়ার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযোগের তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির বিষয়টি জানা যায়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, গত জুন মাসে বরগুনা জেনারেল হাসপাতালে যোগ দেওয়া এক নারী চিকিৎসক অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বিভিন্ন সময় অকারণে তাকে নিজের কক্ষে ডাকতেন এবং অনৈতিক প্রস্তাবসহ অশালীন ইঙ্গিত করতেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা শুরু করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুক্তভোগী নারী চিকিৎসক বলেন, স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তার ভাষায়, এটি সমাজের জন্য একটি বার্তা। কর্মক্ষেত্রে প্রত্যেকের আচরণে সচেতন হওয়া উচিত। বিভাগীয় কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে, এটি কারও ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেই।

এ বিষয়ে জানতে চাইলে ডা. রেজওয়ানুর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিভাগীয় তদন্ত শেষে অভিযোগের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: