খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ল দুই বছরের শিশু তাওহীদ

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

বাড়ির পাশে খেলতে গিয়ে রেললাইনে উঠে ২ বছরের শিশু তাওহীদ। অভিভাবকের অসাবধানতায় ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। ট্রেনে কাটা পড়ে গুরুতর

2026-07-24T19:59:18+00:00
2026-07-24T19:59:18+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ল দুই বছরের শিশু তাওহীদ
বগুড়া জেলা সংবাদদাতা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম 
নিহত তাওহীদ
বাড়ির পাশে খেলতে গিয়ে রেললাইনে উঠে ২ বছরের শিশু তাওহীদ। অভিভাবকের অসাবধানতায় ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। ট্রেনে কাটা পড়ে গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম রেলগেট সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্তান হারানোর বেদনায় স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত তাওহীদ (২) সাবগ্রাম এলাকার ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে। তিনি জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয় শিশু তাওহীদ। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশু তাওহীদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


  বিষয়:   ট্রেনে কাটা পড়ল  দুই বছরের শিশু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: