নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কর্তন

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সরকারি কৃষি বিভাগের প্রদর্শনী প্রকল্পের আওতাধীন একটি আমবাগানের ২৯৬টি ফলন্ত আমগাছ কেটে ফেলার অভিযোগ

2026-07-24T17:07:11+00:00
2026-07-24T17:07:11+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কর্তন
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সরকারি কৃষি বিভাগের প্রদর্শনী প্রকল্পের আওতাধীন একটি আমবাগানের ২৯৬টি ফলন্ত আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় একটি উন্নত জাতের আমবাগান গড়ে তোলেন। দীর্ঘদিনের পরিচর্যার পর গাছগুলোতে এবার ফলন আসতে শুরু করে। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ২৯৬টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে।

শুক্রবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান মাজেদুল ইসলাম। তার দাবি, এ ঘটনায় তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক স্বপ্ন নিয়ে কৃষি বিভাগের সহযোগিতায় এই বাগানটি গড়ে তুলেছিলাম। যারা আমার এত বড় ক্ষতি করেছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকেরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কৃষিজমি ও বাগানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: