মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সদস্যদের নিয়ে বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই)

2026-07-24T17:57:33+00:00
2026-07-24T17:57:33+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে পরিবারের সদস্যদের নিয়ে বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্র জানায়, তার পিঠে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে এবং পুরো পিঠজুড়ে গভীর ক্ষত রয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর থানার এসআই মো. ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে আহত ওসমান গনিকে হাসপাতালে নিয়ে যান।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দুই দিন আগে, ২২ জুলাই সকালে তিন অজ্ঞাত ব্যক্তি ওসমান গনির বাসায় এসে পাসপোর্টসংক্রান্ত বিষয়ে কথা বলেন। ওই ব্যক্তিরাই হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন আহত এসআই।

ডিএমপির তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর বক্তব্য এবং ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফেরার সময় পেছন থেকে এক ব্যক্তি ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায়ও তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন, তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার বলেন, পূর্বশত্রুতার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: