মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা বিস্ফোরণ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আরও একটি

2026-07-24T21:01:34+00:00
2026-07-24T21:01:34+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
রাজধানী
মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা বিস্ফোরণ
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট।

ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


  বিষয়:   মতিঝিল  শাপলা চত্বর  মেট্রোরেল  পেট্রোল বোমা  বোম ডিসপোজাল ইউনিট  পুলিশ  বিস্ফোরণ 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: