হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২১ জুলাই) রাত ২টার দিকে হাজারীবাগ

2026-07-22T16:59:56+00:00
2026-07-22T16:59:56+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজধানী
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
অনলাইন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২১ জুলাই) রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে ছুরিকাঘাতে আহত হন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করায় হাজারীবাগ থানা পুলিশ। পরে ভোর পৌনে ৬টার দিকে মারা যান বুলেট।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম তৌহিদ জানান, রাতে জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পাই ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় সে। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরো জানান, সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয়। তার বাবা মৃত শাহাদত হোসেন।

সে কোনো কাজ করত না। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানতে পারিনি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।


  বিষয়:   হাজারীবাগ  দুর্বৃত্তের ছুরিকাঘাত  প্রাণ গেল যুবকের 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: