শার্শায় ৫০ হাজার টাকা চাঁদার দাবি, ব্যবসায়ীকে হুমকি : থানায় অভিযোগ

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল বন্ধ করে দেওয়ার

2026-07-24T12:29:04+00:00
2026-07-24T12:29:04+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
শার্শায় ৫০ হাজার টাকা চাঁদার দাবি, ব্যবসায়ীকে হুমকি : থানায় অভিযোগ
শার্শা (যশোর) সংবাদদাতা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউসের মালিক জামাল বাবুচ্চী আইনি প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন উলামা'লীগের সাবেক সভাপতি নিছার মুনশির ছেলে। ও বাগআঁচড়া সাতমাইল গ্রামের বাসিন্দা। 
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজারস্থ কাচ্চি বাড়ি বিরয়ানী হাউসে এক অজ্ঞাত ব্যক্তি খিচুড়ি পার্সেল নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি পুনরায় হোটেলে ফিরে এসে খিচুড়িতে পোকা পাওয়া গেছে বলে দাবি করেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ যাচাই করে জানান, এটি কোনো পোকা নয় মুরগির মাংসের শিরা। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ওই অজ্ঞাত ব্যক্তি অভিযুক্ত কথিত সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে সেখানে ডেকে আনেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসাদ ঘটনাস্থলে পৌঁছেই হোটেলের নাম-যশ ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে ব্যবসায়ী জামাল বাবুচ্চীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসাদ হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। ​বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুক্তভোগী ব্যবসায়ী শার্শা থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: