আজও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশজুড়ে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে

2026-07-23T16:49:57+00:00
2026-07-23T16:49:57+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
স্বাস্থ্য
আজও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশজুড়ে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪ শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হওয়ায় রোগটির বিস্তার নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭১০ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত একদিনে নতুন করে ১৬৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৮৪৮ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ২১ হাজার ২০০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৫ হাজার ৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ১৮৮ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত টিকা গ্রহণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: