নারী স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বানাসাসের উদ্যোগ

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণে নারীর মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন,

2026-07-22T20:43:56+00:00
2026-07-22T20:56:02+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
নারী স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বানাসাসের উদ্যোগ
অনলাইন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৮:৫৬ পিএম
সংগৃহীত ছবি
সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণে নারীর মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা এবং পারিবারিক ও সামাজিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এসব বিষয় তুলে ধরতে আয়োজিত এক সেমিনারে তারা এ অভিমত ব্যক্ত করেন।

বুধবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি ( বানাসাস) আয়োজিত 'নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা' বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব  বিজনেস এগ্রিকালচার ও টেকনোলোজীর পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ও চেয়ারম্যান ড. শেখ নাজমুল হুদা।

তিনি বক্তব্যে সিজারিয়ান সেকশনের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরেন। তাছাড়া রাজনৈতিক ক্ষমতা কিভাবে স্বাস্থ্যসেবা প্রভাবিত করে সে বিষয়ে আলোকপাত করেন তিনি।

ফেব্রোয়েড, সিস্ট কিম্বা টিউমারের কারণে কমবয়সী নারীদের জরায়ু অপসারণ না করেও উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে জানান তিনি। 

এ ছাড়াও সেমিনারে জরায়ু নিয়ে আলোচনা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (অব.) ডা. ইয়াসমিন জাহান শাহীন। 

মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির ও অস্টিওপরোসিস নিয়ে কথা বলেন ফার্মাসিস্ট ও গবেষক সামিন ফারদীন সৌমিক।

সেমিনারে সভাপতিত্ব করেন বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমা।


  বিষয়:   নারী স্বাস্থ্য  সচেতনতা বাড়াতে  বানাসাসের উদ্যোগ 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: