বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার

2026-07-23T15:44:16+00:00
2026-07-23T15:44:16+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের একাদশ বা দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, আফতাব ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে শিক্ষার্থী বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি তা অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

ভুক্তভোগীর অভিযোগ, পরে অনুসন্ধান করে তিনি জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এ ঘটনায় গত ১৯ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন ওই শিক্ষার্থী। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি ও এর সহযোগী সংগঠন যুবশক্তির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ বলেন, চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: