সামনে এলো গাজী নজরুলের আরেক ভিডিও, কে সেই নারী?

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেনবহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।এরই মধ্যে আরেকটি ভিডিও

2026-07-23T14:03:45+00:00
2026-07-23T14:03:45+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
রাজনীতি
সামনে এলো গাজী নজরুলের আরেক ভিডিও, কে সেই নারী?
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:০৩ পিএম 
বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল  ইসলাম। এরই মধ্যে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সেখানে থাকা এক নারীকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে ভিডিওতে থাকা ওই নারীর পরিচয় বা ভিডিওটির সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। সেখানে হোটেলের রিসেপশনে থাকা প্রতিনিধির সঙ্গে করমর্দন শেষে তারা ভেতরের দিকে যান এবং লবিতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম আক্তার কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত সোমবার রাতেও গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ওই ঘটনায় লিখিত এক বিবৃতিতে তিনি দাবি করেছিলেন যে, ভিডিওর নারীটি তার দ্বিতীয় স্ত্রী।

তিনি আরও জানিয়েছিলেন যে, গত ১৩ জুলাই তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং গাড়িচালককে সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়েও গিয়েছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো প্রকাশ ও তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বুধবার দলীয় ব্যবস্থা গ্রহণ করে জামায়াতে ইসলামী। রাজধানীর মিন্টো রোডে দলের শীর্ষ নেতৃত্বের এক সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ বৃহস্পতিবার নতুন ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। 

তবে নতুন প্রকাশিত ভিডিওর বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না থাকায় বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: