বেসরকারি হজের ৩ প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫.১৩ লাখ টাকা

অনলাইন ডেস্ক

ধর্ম

২০২৭ সালের হজ উপলক্ষে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। খাওয়া ও কোরবানিসহ নির্ধারিত

2026-07-22T19:42:17+00:00
2026-07-22T19:42:17+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ধর্ম
বেসরকারি হজের ৩ প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫.১৩ লাখ টাকা
অনলাইন ডেস্ক
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
২০২৭ সালের হজ উপলক্ষে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। খাওয়া ও কোরবানিসহ নির্ধারিত এসব প্যাকেজের মধ্যে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা, আর সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।

হাব জানায়, এবার বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী—এই তিন ধরনের হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।

গত বছরের তুলনায় সাশ্রয়ী প্যাকেজের ব্যয় ৩ হাজার ৫৪৫ টাকা বেড়েছে। অন্যদিকে সাধারণ প্যাকেজের খরচ বেড়েছে ২৭ হাজার টাকা। গত বছর বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১০ হাজার টাকা।

উল্লেখ্য, এর একদিন আগে মঙ্গলবার সরকার ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করে। এরপর বুধবার বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করা হলো।


Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: