ট্রাকের নিচে অটোরিকশা, ময়মনসিংহে প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও

2026-07-21T16:15:08+00:00
2026-07-21T16:15:08+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাকের নিচে অটোরিকশা, ময়মনসিংহে প্রাণ গেল ৩ জনের
ময়মনসিংহ সংবাদদাতা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম 
ট্রাকের চাকার নিচে অটোরিকশা
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তারাকান্দা উপজেলার আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫), ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫)। অপর এক নারীর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে তিন নারী ও অটোরিকশার চালককে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। গুরুতর আহত আরেক নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: