পুরো দল দিয়ে হলেও মেসিকে থামাতে চায় স্পেন, প্রস্তুত বিশেষ ‘ছক’

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে কীভাবে থামানো যাবে—স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে এমন প্রশ্ন আসাটা ছিল স্বাভাবিক। তবে স্প্যানিশ

2026-07-19T19:05:54+00:00
2026-07-19T19:08:35+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
পুরো দল দিয়ে হলেও মেসিকে থামাতে চায় স্পেন, প্রস্তুত বিশেষ ‘ছক’
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে কীভাবে থামানো যাবে—স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে এমন প্রশ্ন আসাটা ছিল স্বাভাবিক। তবে স্প্যানিশ কোচ জানিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ককে থামানোর জন্য কোনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে না তার দল। বরং সম্মিলিত দলীয় প্রচেষ্টার মাধ্যমেই মেসিকে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করেছে স্পেন।

নিউজার্সের স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

মেসিকে থামানোর কৌশল নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দে লা ফুয়েন্তে বলেন, ‘মেসিকে একজন খেলোয়াড় দিয়ে আটকানো সম্ভব নয়। তাকে নিয়ন্ত্রণ করতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, মেসির বিপক্ষে দলগত রক্ষণকেই সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে দেখছেন স্পেন কোচ। এজন্য পুরো দলকে সমন্বিতভাবে রক্ষণে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্পেনের পরিকল্পনা হলো, মাঠে মেসির জন্য জায়গা যতটা সম্ভব কমিয়ে দেওয়া। একই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের কাছে বল পৌঁছানোর আগেই পাসের পথ বন্ধ করার চেষ্টা করবে তারা। এর মাধ্যমে আর্জেন্টিনাকে আক্রমণের বিকল্প কৌশল খুঁজতে বাধ্য করতে চায় স্প্যানিশরা।

দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করেছে। তাদের মূল লক্ষ্য, আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়রা যেন সহজে একের বিপক্ষে এক পরিস্থিতি তৈরি করতে না পারে। বিশেষ করে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখাকে ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন স্পেন কোচ।

অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও স্পেনের সম্ভাব্য কৌশল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, মেসির ওপর অতিরিক্ত চাপ কমাতে আর্জেন্টিনা কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারে।

বিশ্বকাপ ফাইনালে তাই একদিকে যেমন মেসির সৃজনশীলতা, অন্যদিকে তেমনি স্পেনের পরিকল্পিত দলীয় রক্ষণ—দুইয়ের লড়াইও দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: