উত্তেজনায় আর্জেন্টিনায় হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন দেশজুড়ে শোক ও হতাশার আবহের মধ্যেই ঘটে গেছে একাধিক মর্মান্তিক ঘটনা। ম্যাচ

2026-07-20T18:03:30+00:00
2026-07-20T18:03:30+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
উত্তেজনায় আর্জেন্টিনায় হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন দেশজুড়ে শোক ও হতাশার আবহের মধ্যেই ঘটে গেছে একাধিক মর্মান্তিক ঘটনা। ম্যাচ চলাকালে চরম মানসিক উত্তেজনায় বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ম্যাচ শেষে উদযাপন ও বিশৃঙ্খলার সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

দেশটির জরুরি চিকিৎসা–সেবা সংস্থার বরাতে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ খবর জানিয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) জানিয়েছে, নিহতদের বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মন্টসেরাট এলাকার একটি বাসা থেকে জরুরি সহায়তার আবেদন আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি একই ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ডুরান্ড হাসপাতালে নেওয়া হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এদিকে ম্যাচ চলাকালে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৭২ বছর বয়সী আরেক সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়। বুয়েন্স আইরেস স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ফাইনাল শেষে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থকের ভিড়ের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। লাভালে ও ৯ জুলাই অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার ওপর থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, অতিরিক্ত মদ্যপান, সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কারও মুখমণ্ডল ও নাকে আঘাত লেগেছে, আবার কেউ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে চিকিৎসা নিয়েছেন।

স্পেনের কাছে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের হতাশার মধ্যেই এসব মর্মান্তিক ঘটনা দেশটির ফুটবলপ্রেমীদের জন্য শোকের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: