‘এই গোল ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশ মানুষের’

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনকে শিরোপা এনে দেওয়া জয়সূচক গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান

2026-07-20T12:03:52+00:00
2026-07-20T12:03:52+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
‘এই গোল ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশ মানুষের’
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনকে শিরোপা এনে দেওয়া জয়সূচক গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ম্যাচ শেষে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সাফল্য দেশের কোটি কোটি মানুষের উদ্দেশে উৎসর্গ করেন।

নিজের ঐতিহাসিক গোল নিয়ে তোরেস বলেন, ‘দিনশেষে এই গোলটি শুধু আমার কিংবা আমাদের ২৬ জন খেলোয়াড়ের নয়। এটি স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষের। আমাদের ভাগ্য আজই লেখা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব।’

ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে নামার চাপের কথাও তুলে ধরেন এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘সব ফাইনালই কঠিন। আর প্রতিপক্ষ দলে যখন লিওনেল মেসির মতো একজন খেলোয়াড় থাকেন, তখন স্নায়ুচাপ থাকাটাই স্বাভাবিক। তবে আমরা সবসময় নিজেদের সামর্থ্য ও খেলার ধরনে বিশ্বাস রেখেছি। আজ মাঠে সেটাই প্রমাণ করেছি।’

চলতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে হওয়া সমালোচনারও জবাব দিয়েছেন তোরেস। তিনি বলেন, ‘এটি আমার জন্য বিশাল এক মুক্তির অনুভূতি। এই বিশ্বকাপে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে, সেটাই হয়। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। শেষ পর্যন্ত যারা সত্যিই কোনো কিছুর যোগ্য, সাফল্য তাদের কাছেই ধরা দেয়।’


  বিষয়:   ফেরান তোরেস  স্পেন  বিশ্বকাপ ২০২৬  আর্জেন্টিনা  লিওনেল মেসি  বিশ্বচ্যাম্পিয়ন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: