পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না রোমেরো

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। পুরস্কার বিতরণী মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-07-20T14:43:41+00:00
2026-07-20T14:44:49+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না রোমেরো
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ২:৪৪ পিএম
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। পুরস্কার বিতরণী মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন না করে পাশ কাটিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই ঘটনাটি নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা।

ফাইনাল শেষে খেলোয়াড়দের পদক দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী দুই দলের খেলোয়াড়রা একে একে মঞ্চে উঠে পদক গ্রহণ করেন।

আর্জেন্টিনার হয়ে পদক নিতে মঞ্চে ওঠেন ক্রিশ্চিয়ান রোমেরো। এ সময় ট্রাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে করমর্দন করতে দেখা যায়নি। তিনি ট্রাম্পের পাশ দিয়ে হেঁটে গিয়ে নিজের নির্ধারিত স্থানে চলে যান।

ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকের ধারণা, রোমেরো ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পকে এড়িয়ে গেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আর্জেন্টিনার এই ডিফেন্ডার। ফলে তার এমন আচরণের পেছনে নির্দিষ্ট কোনো কারণ ছিল কি না, তা নিশ্চিত নয়।

এদিকে, পুরস্কার বিতরণী মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ সময় অবস্থানও আলোচনার জন্ম দিয়েছে। সাধারণত বিশ্বকাপ ট্রফি জয়ের মুহূর্তে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও খেলোয়াড়রাই মূল আকর্ষণে থাকেন। তবে স্পেন অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ও মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাম্প।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের মতামত প্রকাশ করেছেন। স্টেডিয়ামে ট্রাম্পের উপস্থিতি নিয়েও দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। তিনি মঞ্চে ওঠার সময় গ্যালারির একাংশ থেকে দুয়োর শব্দ শোনা যায়, আবার অন্য অংশের দর্শক তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয় যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তেমনি রোমেরো ও ট্রাম্পকে ঘিরে এই ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।


  বিষয়:   ক্রিশ্চিয়ান রোমেরো  ডোনাল্ড ট্রাম্প  বিশ্বকাপ ফাইনাল  আর্জেন্টিনা  পুরস্কার বিতরণী  সামাজিক যোগাযোগমাধ্যম 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: