অলিখিত ফাইনালে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচে টসে হেরে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। রবিবার (১৯ জুলাই) বুলাওয়ের

2026-07-19T18:10:26+00:00
2026-07-19T18:10:26+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
অলিখিত ফাইনালে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম 
সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচে টসে হেরে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। রবিবার  (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা।

সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সমতায় ফেরে বাংলাদেশ। ফলে ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচের জয়ী দলই সিরিজের ট্রফি ঘরে তুলবে।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে পেসার নাহিদ রানা খেলতে পারছেন না। তার পরিবর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন আবদুল গাফফার সাকলাইন। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: