কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’!

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে স্পেনজুড়ে যখন উৎসবের আমেজ।জয়ের পর স্পেনের উদযাপনে একের পর এক আলোচিত মুহূর্ত তৈরি হচ্ছে।এর মধ্যেই নতুন করে

2026-07-20T21:32:21+00:00
2026-07-20T21:32:21+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’!
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৩২ পিএম 
পলিথিনের ব্যাগে বিশ্বকাপ নিয়ে যাচ্ছেন মার্ক কুকুরেয়া!ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে স্পেনজুড়ে যখন উৎসবের আমেজ। জয়ের পর স্পেনের উদযাপনে একের পর এক আলোচিত মুহূর্ত তৈরি হচ্ছে। এর মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। স্টেডিয়াম ছাড়ার সময় তাকে একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু বহন করতে দেখা যায়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই ধারণা করেন, তিনি বুঝি আসল বিশ্বকাপ ট্রফিই প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান জানায়, ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও রসিকতা শুরু হয়। কারণ, ফিফার বিশ্বকাপ ট্রফি সাধারণত বিশেষ নিরাপত্তায় এবং বিলাসবহুল লুই ভিটনের কাস্টম কেসে বহন করা হয়। তাই কুকুরেয়ার হাতে প্লাস্টিকের ব্যাগ দেখে বিস্মিত হন অনেকেই।

তবে পরে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, কুকুরেয়ার হাতে থাকা বস্তুটি আসল বিশ্বকাপ ট্রফি ছিল না। ধারণা করা হচ্ছে, সেটি বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি একটি রেপ্লিকা বা খেলনা ট্রফি, এমনকি কেউ কেউ এটিকে লেগো সংস্করণের প্রতিরূপ বলেও উল্লেখ করেছেন। যদিও এ বিষয়ে ফিফা বা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনাটিকে আরও মজার করে তোলে আরেকটি দৃশ্য। ভিডিওতে দেখা যায়, কুকুরেয়ার ঠিক পেছনেই স্প্যানিশ দলের এক কর্মকর্তা আসল ট্রফি বহনের জন্য ব্যবহৃত বড় সুরক্ষামূলক বাক্সটি বহন করে নিয়ে যাচ্ছেন। ফলে অনেকের কাছেই বিষয়টি ছিল উদ্‌যাপনের অংশ হিসেবে একটি হাস্যরসাত্মক মুহূর্ত।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের শেষদিকে এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের হেড থেকে পাওয়া বলে গোল করে স্পেনকে শিরোপা এনে দেন ফেরান তোরেস।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: