এ আর রহমানের নজর কাড়লেন বাংলাদেশের দুই শিল্পী

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশের দুই তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতজীবনে যোগ হলো নতুন এক অর্জন। তাদের গানে মুগ্ধ

2026-07-18T20:45:01+00:00
2026-07-18T20:45:01+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিনোদন
এ আর রহমানের নজর কাড়লেন বাংলাদেশের দুই শিল্পী
বিনোদন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের দুই তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতজীবনে যোগ হলো নতুন এক অর্জন। তাদের গানে মুগ্ধ হয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের পরিবেশনার ভিডিওও শেয়ার করেছেন তিনি।

শুভ ও নন্দিতা যৌথভাবে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি মিউজিক প্রজেক্ট পরিচালনা করছেন। গত প্রায় দেড় বছর ধরে তারা জনপ্রিয় পুরোনো গান নতুন আঙ্গিকে পরিবেশন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়ে আসছেন।

সম্প্রতি তারা এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কভার করেন। তাদের সেই পরিবেশনাই নজর কাড়ে কিংবদন্তি এই সংগীত পরিচালকের।

এ বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, ‘ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে, সেই মানুষই আমাদের গান শুনে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন—এটা সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি।’

অন্যদিকে সানজিদা মাহমুদ নন্দিতাও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট প্রকাশ করেন। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো, প্লিজ! এই মুহূর্তটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে এবং সারাজীবন আমাকে অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘বুলবুলি’ দিয়ে ব্যাপক পরিচিতি পান সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এরপর থেকে এই দুই শিল্পীর যৌথ কাজ সংগীতপ্রেমীদের প্রশংসা অর্জন করে আসছে।


  বিষয়:   এ আর রহমান  শুভেন্দু দাশ শুভ  সানজিদা মাহমুদ নন্দিতা  মোজি অ্যান্ড কোং  সাওয়ারিয়া  বুলবুলি 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: