মেসির সাফল্যের গল্পে রোকুজ্জোই সবচেয়ে বড় নায়ক, বললেন শাকিরা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি যেমন সাফল্যের প্রতীক, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে বারবার উঠে আসে স্ত্রী

2026-07-18T15:10:42+00:00
2026-07-18T15:10:42+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মেসির সাফল্যের গল্পে রোকুজ্জোই সবচেয়ে বড় নায়ক, বললেন শাকিরা
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি যেমন সাফল্যের প্রতীক, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে বারবার উঠে আসে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর নাম। এবার সেই কথাই নতুন করে আলোচনায় এনেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। মেসির অর্জনের পেছনে রোকুজ্জোর অবদানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি দিয়েছেন প্রশংসায় ভরা এক মন্তব্য, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন একে অপরের পরিপূরক। সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা আসর থেকে প্রতিবারই বিশ্বকাপ এলে তার বহুল জনপ্রিয় কয়েকটি গান বিশ্বজুড়ে ফুটবলভক্তদের আন্দোলিত করে। এবারও বিশ্বকাপ ফাইনালে থাকছে তার সঙ্গীত পরিবেশনা। 

তার আগে টুর্নামেন্টের ফাইনালিস্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা। ৪৯ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে মেসির প্রশংসা করেছেন।

শাকিরা বলেন, লিওনেল মেসি যা করছে তা বিস্ময়কর। এটি এমন একজন মানুষের মূল্যবোধকে তুলে ধরে যিনি অত্যন্ত নিষ্ঠাবান ও সুশৃঙ্খল। যিনি সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। একইসঙ্গে প্রমাণ করে যে, বয়স বা অন্যের কথায় কোনো মানুষের পরিচয় নির্ধারিত হয় না।

বয়স ৩৯ হলেও এখনও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। টানা বিশ্বকাপের খুব কাছে রয়েছেন এই ফুটবল কিংবদন্তি। তার এই সাফল্যের কৃতিত্ব স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে দিয়েছেন শাকিরা।

শাকিরা বলেন, ‘আমি জানি অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো নারীর পাশে থাকাটা নিজেকে প্রমাণ করতে শক্তি ও প্রেরণা জোগায়।’ তার সেই মন্তব্য রোকুজ্জো ভালোবাসা ও ভাবাবেগ-অশ্রুসিক্ত ইমোজি দিয়ে নিজের স্টোরিতে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছিলেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।


  বিষয়:   লিওনেল মেসি  আন্তোনেলা রোকুজ্জো  পপ তারকা শাকিরা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: