তৃতীয় স্থান নির্ধারণে মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

আর দুই ম্যাচ পর শেষ হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের ৩৮ তম দিনে আজ মিয়ামিতে রাত

2026-07-18T15:02:14+00:00
2026-07-18T15:02:14+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
তৃতীয় স্থান নির্ধারণে মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম 
সংগৃহীত ছবি
আর দুই ম্যাচ পর শেষ হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত  ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের ৩৮ তম দিনে আজ মিয়ামিতে রাত তিনটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে দুই পরাজিত দল ফ্রান্স ও ইংল্যান্ড। 

সান্তনা হিসেবে খুব বেশি মূল্য না থাকলেও, এই ম্যাচটি বিশ্বকাপের গোল্ডেন বুট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুইজনই টুর্নামেন্টে সর্বোচ্চ আটটি করে গোল করেছেন। স্বাভাবিকভাবেই ইংলিশ রক্ষণভাগের বিপক্ষে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ খুঁজবেন এমবাপে। 

এর মাধ্যমে বিশ্বকাপকে বিষণ্ন বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি। দুই দলই ফ্লোরিডায় পৌঁছেছে সেমিফাইনালের হতাশাজনক পরাজয়ের ক্ষত নিয়ে। অনেকের মতে, দুইটি ফুটবল পরাশক্তির এই ব্যর্থতার বড় অংশই ছিল নিজেদের ভুলের ফল।

সেমিফাইনালে ওঠার পথে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত ফ্রান্স গত মঙ্গলবার স্পেনের কৌশলগত শ্রেষ্ঠত্বের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল। যে কারনে ২-০ গোলে পরাজয়ন বরণ করতে বাধ্য হয়। 

অন্যদিকে গত বুধবার আটলান্টায় আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপে হতাশাজনক পরাজয়ের দীর্ঘ ইতিহাসে আরো একটি অধ্যায় যোগ করে ইংল্যান্ড। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মানতে হয় থ্রি লায়ন্সদের। এখন দুই দলকেই এমন একটি ম্যাচের জন্য নিজেদের মানসিক ও শারীরিক শক্তির শেষটুকু জড়ো করতে হবে, যেটি ফুটবল বিশ্বে সাধারণভাবে খুব একটা জনপ্রিয় নয়। এমন ম্যাচ সাধারণত কোনো দলই খেলতে চায় না।

ইংল্যান্ডের কোচ থমাস টোখেল সেমিফাইনালে পরাজয়ের পর বলেন, আমাদের এবং ফ্রান্সের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। সবাই ফাইনাল খেলতে চায়। সেখানে ওঠার জন্য আমরা সবকিছু উজাড় করে দিয়েছি। প্রত্যেকেই বিশ্বকাপ জিততে চায়, কিন্তু বাস্তবতা এটাই। ফ্রান্সের তুলনায় আমাদের বিশ্রামের জন্য একদিন কম সময় মিলেছে। তবুও আমরা পেশাদারিত্বের সাথেই ম্যাচটি খেলব।

এই ম্যাচটি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের দীর্ঘ কোচিং অধ্যায়ের এক বিষন্ন পরিসমাপ্তি হয়ে থাকবে। টুখেলের মতোই সেমিফাইনালে কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া দেশম টুর্নামেন্ট শেষে ফ্রান্সের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। ৫৭ বছর বয়সী দেশম ১৪ বছরের সফল কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে যাচ্ছেন। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল, ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং এবারো শেষ চারে জায়গা করে নিয়েছে।

সেমিফাইনালে হারের পর দেশম বলেন, তৃতীয় স্থান অর্জনের সুযোগ এখনো আছে। তাই সেটি জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যেখানে থাকতে চেয়েছিলাম বা আশা করেছিলাম, সেখানে নেই। 

আমাদের হতাশার মাত্রা আমাদের উচ্চাকাঙ্খারই প্রতিফলন। কিন্তু এটাকে মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। সান্তনা হিসেবে খুব বেশি মূল্য না থাকলেও, এই ম্যাচটি বিশ্বকাপের গোল্ডেন বুট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দুইজনই টুর্নামেন্টে সর্বোচ্চ আটটি করে গোল করেছেন। স্বাভাবিকভাবেই ইংলিশ রক্ষণভাগের বিপক্ষে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ খুঁজবেন এমবাপে। 

অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহামের গোলসংখ্যা ছয়টি করে। হার্ডরক স্টেডিয়ামে বড় কোনো পারফরম্যান্স করলে তারাও গোল্ডেন বুটের দৌড়ে শক্তভাবে ফিরতে পারেন। 

ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেনের জন্য এটি হয়তো বিশ্বকাপে শেষ ম্যাচও হতে পারে। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার চলতি মাসেই ৩৩ বছরে পা রাখবেন। ফলে ২০৩০ সালের বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

তবে গত বুধবারের পরাজয়ের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কেন। তিনি বলেন, এ নিয়ে কথা বলার এখনো সময় আসেনি। আমি বছর ধরে এগোই। জাতীয় দল আমার গর্ব, আমার আনন্দ। এর চেয়ে বেশি ভালোবাসার কিছু নেই। এসব বিষয়ে আমি কখনোই নিজের জন্য কোনো সীমা নির্ধারণ করতে চাই না। 

এই ম্যাচে এমবাপের সামনে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ওঠার সুযোগও রয়েছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বিশ্বকাপে মোট গোল ২০টি, যা মেসির সর্বোচ্চ ২১ গোলের থেকে একটি কম।

দুই দলের শুরুর একাদশ কেমন হবে, তার ওপরও অনেক কিছু নির্ভর করবে। কঠিন ও ক্লান্তিকর টুর্নামেন্ট শেষে টাচেল তার দলে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় শেষ ষোলোর ম্যাচ, এরপর মিয়ামির প্রচন্ড গরমে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং সবশেষে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ডের খেলোয়াড়রা শারীরিকভাবে অনেকটাই ক্লান্ত।

এ কারণে পুরো টুর্নামেন্টে কম খেলার সুযোগ পাওয়া ফুটবলারদের মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডের কোবি মাইনুর বিশ্বকাপে অভিষেক হতে পারে। পাশাপাশি কেনের বিকল্প স্ট্রাইকার অলি ওয়াটকিন্সও শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। 

অন্যদিকে দ্যেম অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলো কান্তেকে খেলানোর কথা ভাবতে পারেন। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি দলের অন্যতম নায়ক কান্তে এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রে এখনো এক মিনিটও মাঠে নামেননি। 

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে খেলতে এলেও এরই মধ্যে সেই স্বপ্ন ভেঙেছে ফ্রান্স ও ইংল্যান্ডের। এবার তৃতীয় হওয়ার লড়াইয়ে মুখোমুখি দুই দল। যে ম্যাচে হয়তো না খেললেই খুশি হতেন ফুটবলাররা। 

অন্তত দুই দলের কোচের কথায় সেটাই স্পষ্ট। সবমিলিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যেন দুই দলের কাছেই কাটা ঘায়ে নুনের ছিঁটার মতো। যে ম্যাচ খেলতে না পারলেই হয়তো খুশি হতো ইংল্যান্ড ও ফ্রান্স।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: