‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে তাগাদা, দেশে ফিরলে গ্রেপ্তার’

অনলাইন ডেস্ক

জাতীয়

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে বলে

2026-07-16T16:18:17+00:00
2026-07-16T16:20:38+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জাতীয়
‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে তাগাদা, দেশে ফিরলে গ্রেপ্তার’
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৪:২০ পিএম
সংগৃহীত ছবি
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছিল। বর্তমান সরকারও বিষয়টি নিয়ে নিয়মিত তাগাদা দিচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চাই। তিনি যেহেতু ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

তবে তার আপিলের সুযোগ রয়েছে কি না—এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ থাকে, সেটি আদালত বিবেচনা করবে। তখন আইন অনুযায়ী আপিল ও শুনানির ব্যবস্থা হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশের ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামিদের ফিরিয়ে আনতেও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ সময় সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারকে বিব্রত করতে একটি মহল কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: