বগুড়াকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজ তকমা দিলেন নাসির পাটোয়ারী

বগুড়া জেলা সংবাদদাতা

সারাদেশ

বগুড়া শহরে প্রথম এসেই চাঁদাবাজির শিকার হয়েছেন বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি

2026-07-15T11:17:58+00:00
2026-07-15T11:17:58+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা
বগুড়াকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজ তকমা দিলেন নাসির পাটোয়ারী
বগুড়া জেলা সংবাদদাতা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম 
সংগৃহীত ছবি
বগুড়া শহরে প্রথম এসেই চাঁদাবাজির শিকার হয়েছেন বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি হাসতে হাসতে বলেছেন, একজন এসে বলল একশো টাকা চাঁদা দেন। প্রধানমন্ত্রীর এলাকায় এসেই চাঁদাবাজির শিকার, সারাদেশ কীভাবে চাঁদাবাজ মুক্ত হবে। 

এনসিপি নেতার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে ক্ষোভে ফুঁসছেন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নেটিজনেরা। স্থানীয়রা বলছেন, তিনি চাঁদাবাজির শিকার হলে তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট বা লাইভ করতেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুষতেই তিনি বগুড়াকে চাঁদাবাজের নগরী হিসেবে তকমা দেওয়ার চেষ্টা করেছেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় শহরের সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে বগুড়া জেলা এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্যকালে চাঁদাবাজি প্রসঙ্গে মন্তব্য করেন নাসির উদ্দীন পাটোয়ারী। এরআগে, সদর থানার সামনে থেকে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপি নেতারা। পথসভায় স্বাগত বক্তব্য দেন বগুড়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদ।

কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, বগুড়াকে নতুন গোপালগঞ্জ বানাবেন না। যে সংসদ জনতার নয়, সেই সংসদকে ধিক্কার জানাই। সমাপনী বক্তব্যে তিনি সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে গণমাধ্যম মালিক ও সরকারের প্রতি আহবান জানান। 

পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি আগামী বগুড়া সদর উপজেলা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বক্তব্য শেষে তিনি গণভোটের বৈধতা দিয়ে পরিবর্তনের নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আহবান জানান।

পথসভায় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সচিব গাজী সালাউদ্দীন তানভীর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মুখ্য সংগঠক সাকিব মাহদী, বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, চেয়ারম্যান পদপ্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বগুড়া জেলা  যুগ্ম সদস্য সচিব মো: আবদুস সবুর সুমন।

এরআগে, দুঁপচাচিয়া উপজেলায় আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিভিন্ন শ্লোগানসহ পদযাত্রা সম্পন্ন করে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: