জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা ২৫ জুলাই এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ১১ আগস্ট অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ১৬ জুলাইয়ের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একইভাবে প্রিলিমিনারি টু মাস্টার্সের ১৬ জুলাইয়ের পরীক্ষা ১১ আগস্ট নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
শিক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর না করারও আহ্বান জানানো হয়েছে।