‘চীন থেকে এক বন্ধু এসেছে’—করোনায় আক্রান্ত হয়ে কুমার শানুর ছেলের মন্তব্য

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে ও গায়ক জান কুমার শানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।রোববার (১২ জুলাই) হাসপাতালের শয্যা থেকে সামাজিক

2026-07-13T16:58:49+00:00
2026-07-13T16:58:49+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিনোদন
‘চীন থেকে এক বন্ধু এসেছে’—করোনায় আক্রান্ত হয়ে কুমার শানুর ছেলের মন্তব্য
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম 
গায়ক কুমার শানু ও তার ছেলে জান কুমার শানু। সংগৃহীত ছবি
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে ও গায়ক জান কুমার শানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

রোববার (১২ জুলাই) হাসপাতালের শয্যা থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজেই ভক্তদের এ তথ্য জানিয়েছেন তিনি।

ভিডিওতে অসুস্থতার বিষয়টি গম্ভীরভাবে না জানিয়ে কিছুটা রসিকতার সুরে জান বলেন, ‘চীন থেকে আমার এক বন্ধু এসেছে।’ পরে তিনি জানান, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জান কুমার শানু শুধু কিংবদন্তি গায়ক কুমার শানুর ছেলে হিসেবেই পরিচিত নন, নিজেও একজন জনপ্রিয় গায়ক। বিশেষ করে ‘বিগ বস ১৪’-এ অংশ নেওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নিয়মিত নিজের গান, কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভিডিওটির মন্তব্যের ঘরে অসংখ্য শুভাকাঙ্ক্ষী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

অনেকেই লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন’, আবার কেউ পরামর্শ দিয়েছেন, ‘নিজের যত্ন নিন।’ ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ভরে উঠেছে জান কুমার শানুর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর।


  বিষয়:   জান কুমার শানু  কুমার শানু  করোনা  কোভিড-১৯  হাসপাতাল  বিগ বস ১৪ 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: