প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে নীলফামারী জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ট্যালেন্টপুলে ৫২৯ জন এবং সাধারণ গ্রেডে ৭১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
রবিবার (১২ জুলাই) সারা দেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, নীলফামারী সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৭০ জন এবং সাধারণ গ্রেডে ১১৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। একই উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২৭ জন ও সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
জলঢাকা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৮৮ জন ও সাধারণ গ্রেডে ১০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২১ জন এবং সাধারণ গ্রেডে ৩১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
কিশোরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪৫ জন ও সাধারণ গ্রেডে ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। একই উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২৬ জন এবং সাধারণ গ্রেডে ৩৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
ডিমলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬৫ জন ও সাধারণ গ্রেডে ৫০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
ডোমার উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৮৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
সৈয়দপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪৮ জন ও সাধারণ গ্রেডে ১০০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। একই উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৩৫ জন এবং সাধারণ গ্রেডে ৫২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকদের মতে, নিয়মিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব এবং মেধার বিকাশ আরও বাড়বে।
এ বিষয়ে নীলফামারী জেলার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, জেলার শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই।