ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বৃত্তি অর্জন

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে আফিফ শাহরিয়ার ইফাদ ও সামিয়া আক্তার। এর

2026-07-12T21:08:06+00:00
2026-07-12T21:08:06+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বৃত্তি অর্জন
মানিকগঞ্জ সংবাদদাতা
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম 
ছবি ভোরের ডাক
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে আফিফ শাহরিয়ার ইফাদ ও সামিয়া আক্তার। এর মধ্যে ইফাদ ট্যালেন্টপুলে এবং সামিয়া সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

ইফাদ ভররা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং সামিয়া রাসেল মিয়ার মেয়ে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি থেকে এবারই প্রথম কোনো শিক্ষার্থী বৃত্তি অর্জন করল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, বিগত সময়ে নানা কারণে আমাদের বিদ্যালয় থেকে কেউ বৃত্তি পায়নি। তবে এখন থেকে এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান মল্লিক বৃত্তি অর্জনের খবরে সন্তোষ প্রকাশ করে দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: