‘ভাগ্য আমাদের পক্ষেই ছিল’—সুইজারল্যান্ড ম্যাচের পর স্কালোনি

খেলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের খেলায় আরও উন্নতির প্রয়োজন

2026-07-12T15:20:47+00:00
2026-07-12T15:20:47+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
‘ভাগ্য আমাদের পক্ষেই ছিল’—সুইজারল্যান্ড ম্যাচের পর স্কালোনি
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম 
ফাইল ছবি। সংগৃহীত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের খেলায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর লাল কার্ড আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা এনে দিয়েছে।

ম্যাচ শেষে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, শারীরিকভাবে শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে জয় মোটেও সহজ ছিল না।

তিনি বলেন, ‘আমরা ভুগেছি। আমরা জানতাম, তারা খুবই শক্তিশালী এবং শারীরিকভাবে দুর্দান্ত একটি দল। তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে। সত্যি বলতে, আজ একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি।’

স্কালোনি আরও বলেন, ‘আমাদের দলকে এখনও আরও উন্নতি করতে হবে। তবে জয় নিয়ে পরের ধাপে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দল যা করেছে, তা ঐতিহাসিক।’

৩-১ ব্যবধানে জয় পেলেও পুরো ম্যাচজুড়ে সুইজারল্যান্ডের কঠিন প্রতিরোধের মুখে পড়ে আর্জেন্টিনা। এর আগে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও নকআউট পর্বে নাটকীয় লড়াইয়ের পর জয় তুলে নিয়েছিল স্কালোনির দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিএআরের সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এরপর একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

সেমিফাইনালে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে দুই দলের শেষ চারের লড়াই। অন্যদিকে, মঙ্গলবার ডালাসে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।



  বিষয়:   আর্জেন্টিনা  লিওনেল স্কালোনি  ব্রিল এম্বোলো  সুইজারল্যান্ড  আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড  বিশ্বকাপ ২০২৬  বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: