আঙুল উঁচিয়ে রেফারিকে কি বললেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসিকে ফুটবল মাঠে হাসতে দেখা গেছে, আবার আবেগে কাঁদতেও দেখা গেছে। তবে রেফারির দিকে আঙুল তুলে প্রতিবাদ জানানো মেসির

2026-07-12T10:42:13+00:00
2026-07-12T10:42:13+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
আঙুল উঁচিয়ে রেফারিকে কি বললেন মেসি
ক্রীড়া ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪২ এএম 
সংগৃহীত ছবি
লিওনেল মেসিকে ফুটবল মাঠে হাসতে দেখা গেছে, আবার আবেগে কাঁদতেও দেখা গেছে। তবে রেফারির দিকে আঙুল তুলে প্রতিবাদ জানানো মেসির এমন দৃশ্য খুব বেশি পরিচিত নয়। কানসাসে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ককে দেখা গেছে কিছুটা উত্তেজিত অবস্থায়।

শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, অধিনায়ক হিসেবেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন মেসি। ম্যাচের প্রথমার্ধে রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে রেফারির দিকে আঙুল তুলে মেসি বলেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন।’

ঘটনার শুরু হয় একটি ফ্রি-কিককে কেন্দ্র করে। ক্যামেরা মেসির দিকে ফোকাস করলে দেখা যায়, তিনি ডিফেন্সিভ ওয়ালে দাঁড়িয়ে আছেন। রেফারি তাকে আরও পেছনে সরে যেতে বললে বিষয়টি পছন্দ হয়নি আর্জেন্টাইন তারকার। তখন মেসি বলেন, ‘ভদ্রভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলেছি।’

ম্যাচের ৪৩তম মিনিটেও রেফারির কাছে প্রতিবাদ জানান মেসি। সুইস মিডফিল্ডার জিবরিল সাওয়ের সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষের ঘটনায় ফাউল না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর কিছুক্ষণ পর পারেদেসের ওপর ব্রিল এম্বোলোর শক্ত ট্যাকলের ঘটনায় এম্বোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই সুইস ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতেই অবশ্য ইতিহাস গড়েন মেসি। ১০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের কীর্তি গড়েন তিনি। তবে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরে সুইজারল্যান্ড। ৭২তম মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে তারা।

প্রতিবেদন লেখা পর্যন্ত আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ১-১ সমতায় ছিল এবং অতিরিক্ত সময়ের লড়াই চলছিল।


  বিষয়:   লিওনেল মেসি  আর্জেন্টিনা  সুইজারল্যান্ড  বিশ্বকাপ ২০২৬  কোয়ার্টার ফাইনাল  রেফারি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: