শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রস্তুতি শেষ: সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, বহুল আলোচিত জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এ

2026-07-10T18:14:42+00:00
2026-07-10T18:14:42+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
জাতীয়
শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রস্তুতি শেষ: সংস্কৃতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম 
শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রস্তুতি শেষ: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, বহুল আলোচিত জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জাদুঘর পরিচালনার জন্য নতুন কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কমিটির কার্যক্রম কিছুটা বিশৃঙ্খল ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস, জনগণের মতামত উপেক্ষা, প্রহসনের নির্বাচন এবং ব্যাংক-বীমা খাতে ব্যাপক অনিয়মেরও অভিযোগ তোলেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এর আগে সংস্কৃতিমন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘর ও ঐতিহাসিক শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: