রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস-বন্যা, নিহত ১৫: ইউএনএইচসিআর

অনলাইন ডেস্ক

জাতীয়

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। গত ৪ জুলাই রাত

2026-07-10T15:00:20+00:00
2026-07-10T15:00:20+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
জাতীয়
রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস-বন্যা, নিহত ১৫: ইউএনএইচসিআর
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:০০ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ১৫ জন রোহিঙ্গা নিহত, ১৮ জন আহত এবং ২৬ হাজার ১১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সময়ে সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন আরও ৪ হাজার ৩০৭ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময় মোট ২৮৬টি আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝোড়ো হাওয়া এবং ২১টি আকস্মিক বন্যার ঘটনা রয়েছে। দুর্যোগে ২ হাজার ৮০৯টি আশ্রয় আংশিক এবং ১৩টি আশ্রয় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে মানবিক সংস্থাগুলো উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, সাম্প্রতিক মাদরাসা ধস এবং সপ্তাহজুড়ে ভূমিধস ও আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সংস্থার গভীর সমবেদনা রয়েছে।

তিনি বলেন, এই মর্মান্তিক প্রাণহানি আবারও প্রমাণ করেছে যে প্রাকৃতিক দুর্যোগের মুখে রোহিঙ্গা ক্যাম্পগুলো কতটা ঝুঁকিপূর্ণ। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই শরণার্থী শিবিরে ১২ লাখের বেশি মানুষ এখনো ভূমিধস, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ নানা পরিবেশগত ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

ইভো ফ্রেইসেনের মতে, পর্যাপ্ত অর্থায়ন, নিরাপদ জমি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে দুর্যোগ ঝুঁকি কমানোর উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মানবিক সংস্থাগুলোকে দীর্ঘস্থায়ী সমাধানের পরিবর্তে জরুরি ভিত্তিক স্বল্পমেয়াদি পদক্ষেপেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সম্পদ, অতিরিক্ত জমি ও উন্নত পরিকল্পনার সুযোগ নিশ্চিত করতে ইউএনএইচসিআর আন্তর্জাতিক মহলে প্রচারণা অব্যাহত রাখবে। একই সঙ্গে শরণার্থীদের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার প্রচেষ্টাও চলবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: