চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, দুর্গত এলাকায় দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসনকে সক্রিয় থাকার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব তথ্য জানান মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে।
জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে জানিয়েছেন মাহদী আমিন।