ধামরাইয়ে রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ

2026-07-09T20:14:05+00:00
2026-07-09T20:14:05+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম 
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান আতিক, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম এবং ধামরাই মাধব মন্দির পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন ও সুকান্ত বণিক। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রথযাত্রার রুট ও মন্দির এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উৎসব চলাকালে পৌর এলাকার নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: